NAYABANGLADESH
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
রাজধানী

৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা

 ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় চার বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেসাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম আসফিয়া জাহান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ওই বাসায় গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তার মা মেহেরুন্নেসাকে আটক করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা আশরাফুল হক ইমন একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তার মা মেহেরুন্নেসা গৃহিণী। ঘটনার সময় বাসায় শিশুটির সঙ্গে তার মা ছিলেন। অভিযোগ অনুযায়ী, বিকেলে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মেহেরুন্নেসা নিজেই ফোন করে স্বজনদের বিষয়টি জানান এবং ঘটনার দায় স্বীকার করেন বলে জানা গেছে।

এদিকে কর্মস্থল থেকে শিশুটির বাবা ফোনে বাড়িওয়ালাকে বিষয়টি জানান। পরে বাড়িওয়ালা বাসায় গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি জাহাঙ্গীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
রাজধানী

বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। অন্যদিকে, পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি সবারই অপ্রয়োজনে বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত।

পি/এস

রাজধানী

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক

অনলাইন ডেস্ক
মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে কুরিয়ার সার্ভিসটির সামনের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণে কুরিয়ার সার্ভিসের কর্মী পাপন দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরের আনুমানিক ২০ শতাংশে আগুনে পোড়ার ক্ষত শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এর আগেও প্রতিষ্ঠানটির সামনে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজধানী

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল
ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে রোববার শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। পুলিশও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানার পর শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার কথা। সোমবার শ্রমিকদের কাউকে আন্দোলনে আসতে দেখা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সদস্যদের পাশাপাশি একাধিক টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে।

মিরপুরের আশপাশে কিছু পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে রোববার মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

রাজধানী

ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা, চলাচলের মেয়াদ সর্বোচ্চ ১২ বছর

অনলাইন ডেস্ক
ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা, চলাচলের মেয়াদ সর্বোচ্চ ১২ বছর

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। নতুন নিয়মে প্রতিটি ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। নিবন্ধনের এক বছর পর ৪ হাজার টাকা দিয়ে নবায়ন করতে হবে। একটি ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর সড়কে চলতে পারবে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা-২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা ও অন্যান্য এলাকায় যেসব ই-রিকশা চলাচল করছে, সেগুলোর মালিক ও চালকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নিবন্ধন কার্যক্রম একসঙ্গে সম্পন্ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য সংশ্লিষ্টদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।

তিনি জানান, বিধিমালা কার্যকর হলেও আপাতত ই-রিকশা চলাচল বন্ধ করা হচ্ছে না। তবে অবৈধভাবে চলাচলকারী যানবাহন পর্যায়ক্রমে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।

বুয়েটের নকশা অনুসরণ বাধ্যতামূলক

নতুন নিয়ম অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে চলাচলরত যেসব যানবাহন অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি, সেগুলো নিবন্ধনের সুযোগ পাবে। নিবন্ধনের নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে মালিককে।

ঢাকায় আটটি জোনে চলবে ই-রিকশা

ঢাকা মহানগরে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে আটটি পৃথক জোন তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট রং বরাদ্দ করা হবে। ফলে আটটি এলাকার ই-রিকশা আট ধরনের রঙে চিহ্নিত থাকবে। এক এলাকার নিবন্ধিত ই-রিকশা অন্য এলাকায় চলাচল করতে পারবে না।

চালকদের জন্য আপাতত লাইসেন্স বাধ্যতামূলক নয়

প্রাথমিক পর্যায়ে ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। পরিচয় নিশ্চিত করতে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে যাওয়ার পর লাইসেন্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

চার্জিং পয়েন্টেও আসছে নিয়ম

ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থাও নতুন বিধিমালার আওতায় আনা হচ্ছে। নির্ধারিত স্থানে চার্জিং পয়েন্ট স্থাপনের জন্য নিবন্ধন নিতে হবে। পাশাপাশি এসব কেন্দ্র সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্ধারণ করা হবে কিলোমিটারপ্রতি ভাড়া

ই-রিকশার ভাড়া নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে ই-রিকশার মালিকপক্ষ, সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা আলোচনা করে কিলোমিটারভিত্তিক ভাড়া নির্ধারণ করবেন। সাধারণ মানুষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া ঠিক করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় নতুন বিধিমালা কার্যকর হবে। পৌরসভা এলাকায় একই ধরনের নিয়ন্ত্রণ আনতে হলে সংশ্লিষ্ট পৌরসভার আইন সংশোধন করতে হবে। পরবর্তী সময়ে অন্যান্য শহরেও প্রয়োজন অনুযায়ী বিধিমালা চালু করা হবে।

ই-রিকশার মালিকানা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একজন ব্যক্তি চাইলে নিজের নামে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। এর বেশি যানবাহনের নিবন্ধন নিতে হলে অন্য ব্যক্তিদের নামে আবেদন করতে হবে।

সব মিলিয়ে ই-রিকশার নিবন্ধন, চলাচলের এলাকা, চালকের পরিচয়, চার্জিং ব্যবস্থা ও ভাড়া নির্ধারণের মাধ্যমে যানবাহনটির চলাচলে শৃঙ্খলা আনতে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

পি/ এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার