হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
রাজধানী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাড়েনি গার্মেন্ট শ্রমিকদের বেতন, মিরপুর-১০-এ সড়ক অবরোধ ও বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাড়েনি গার্মেন্ট শ্রমিকদের বেতন, মিরপুর-১০-এ সড়ক অবরোধ ও বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা।

বর্তমান বাজারব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা এবং ঢাকায় বাসাভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে গার্মেন্ট শ্রমিকদের জীবনযাত্রায়। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত থাকলেও রাজধানী ঢাকায় এই আয়ে জীবনযাপন করতে গিয়ে নানা ধরনের আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাঁদের।

বেতন বৃদ্ধির দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট মিরপুর-১০ গোলচত্বরে একত্রিত হন আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকরা। এ সময় তাঁরা গোলচত্বরের চারপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকারীদের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

দুপুর ১টা ৩০ মিনিটের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পরবর্তী সময়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বরের চারপাশের সড়কে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২
ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহানগর পুলিশের বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে মিরপুরে সর্বোচ্চ ১৬৬ জন আটক হয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৯৪ জন, গুলশানে ৫৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, লালবাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং রমনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।

অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পি/এস

রাজধানী

বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। অন্যদিকে, পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি সবারই অপ্রয়োজনে বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত।

পি/এস

রাজধানী

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক

অনলাইন ডেস্ক
মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে কুরিয়ার সার্ভিসটির সামনের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণে কুরিয়ার সার্ভিসের কর্মী পাপন দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরের আনুমানিক ২০ শতাংশে আগুনে পোড়ার ক্ষত শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এর আগেও প্রতিষ্ঠানটির সামনে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজধানী

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল
ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে রোববার শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। পুলিশও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানার পর শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার কথা। সোমবার শ্রমিকদের কাউকে আন্দোলনে আসতে দেখা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সদস্যদের পাশাপাশি একাধিক টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে।

মিরপুরের আশপাশে কিছু পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে রোববার মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার