হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
রাজধানী
কুষ্টিয়ার কুমারখালীর মেয়ে

৬৫ বছর বয়সী নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

৬৫ বছর বয়সী নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

মাদক পরিবহনে পরিবারের সদস্যকে ব্যবহারের অভিযোগ, সংশ্লিষ্টদের শনাক্তে ডিএনসির অভিযান অব্যাহত

ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম মাসুমা খাতুন (৬৫)। ডিএনসি জানিয়েছে, তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে করে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। পরে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানা যায়।

ডিএনসি জানায়, দলের নারী সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে মাসুমা খাতুনের পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগের ভেতরে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন দাবি করেছেন, তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তার মেয়ে তাহমিনা তাকে মাদক পরিবহনের জন্য চাপ ও নির্দেশনা দেন। মেয়ের নির্দেশনাতেই তিনি হেরোইনটি ঢাকায় নিয়ে আসছিলেন বলে দাবি করেন তিনি।

ডিএনসির দাবি, জিজ্ঞাসাবাদে মাসুমা আরও জানিয়েছেন, এর আগে একইভাবে আরও দুইবার তিনি হেরোইন বহন করেছিলেন।

এদিকে, ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে বিষয়টি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক পরিবহনে বয়স্ক নারী কিংবা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, তা বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত সরবরাহকারী ও সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ৮(গ) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মামলার তদন্তের পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের তথ্য, গ্রেপ্তার নারীর দেওয়া বক্তব্য এবং অন্যান্য গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসি।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২
ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহানগর পুলিশের বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে মিরপুরে সর্বোচ্চ ১৬৬ জন আটক হয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৯৪ জন, গুলশানে ৫৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, লালবাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং রমনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।

অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পি/এস

রাজধানী

বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। অন্যদিকে, পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি সবারই অপ্রয়োজনে বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত।

পি/এস

রাজধানী

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক

অনলাইন ডেস্ক
মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে কুরিয়ার সার্ভিসটির সামনের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণে কুরিয়ার সার্ভিসের কর্মী পাপন দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরের আনুমানিক ২০ শতাংশে আগুনে পোড়ার ক্ষত শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এর আগেও প্রতিষ্ঠানটির সামনে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজধানী

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল
ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে রোববার শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। পুলিশও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানার পর শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার কথা। সোমবার শ্রমিকদের কাউকে আন্দোলনে আসতে দেখা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সদস্যদের পাশাপাশি একাধিক টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে।

মিরপুরের আশপাশে কিছু পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে রোববার মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার