হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
মতামত

পাংশার আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাবনা ও সংকট

পাংশার আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাবনা ও সংকট

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আর্থ-সামাজিক পরিস্থিতিতে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কর্মসংস্থানের সীমাবদ্ধতা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, স্বাস্থ্যসেবার মান এবং নাগরিক সুবিধার ঘাটতি এ অঞ্চলের উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাংশার গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। ধান, পাট, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি মাছ চাষ এবং গবাদিপশু পালনেও অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। অন্যদিকে, পাংশা বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সেবামূলক কার্যক্রম। তবে কৃষিপণ্যের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের সীমাবদ্ধতা এবং নতুন শিল্পপ্রতিষ্ঠানের অভাবে কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।
শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও কারিগরি শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের সম্প্রসারণ প্রয়োজন। বিশেষ করে তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বেকারত্ব কমাতে সহায়ক হতে পারে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
পাংশা পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, জলাবদ্ধতা, যানজট ও সড়ক মেরামত এবং শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি গ্রামীণ সড়ক ও রেলস্টেশনের যাত্রীসেবা মান উন্নয়ন এবং স্টেশন সম্প্রসারণের বাকি কাজ দ্রুত শেষ করা জরুরি।
কৃষির আধুনিকায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, আইসিটি - কারিগরি প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে পাংশার অর্থনীতি আরও গতিশীল হবে। পরিকল্পিত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা গেলে এ জনপদের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।

শামীম আহমেদ
কবি, সাহিত্যিক ও সাংবাদিক

#পাংশা

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
মতামত

প্রযুক্তির যুগেও কৃষকই খাদ্যনিরাপত্তার প্রধান ভরসা

অনলাইন ডেস্ক
প্রযুক্তির যুগেও কৃষকই খাদ্যনিরাপত্তার প্রধান ভরসা

বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও ডিজিটাল প্রযুক্তি মানুষের কাজের ধরন পাল্টে দিচ্ছে। শিল্প, ব্যবসা, যোগাযোগ ও চিকিৎসার মতো কৃষিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে পরিবর্তনের এই ধারার মধ্যেও একটি বাস্তবতা অপরিবর্তিত—মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য, আর খাদ্যের জোগান নিশ্চিত করতে কৃষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর উন্নয়নের পাশাপাশি কৃষি ও কৃষকের জীবনমান উন্নত করা না গেলে দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, আবাদযোগ্য জমির সীমাবদ্ধতা এবং প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমবর্ধমান চাপ কৃষিকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এসব সমস্যা মোকাবিলায় আধুনিক প্রযুক্তি কার্যকর সহায়ক হয়ে উঠতে পারে। তবে কৃষির ভবিষ্যৎ নির্ধারণে প্রযুক্তির পাশাপাশি প্রকৃতি, স্থানীয় অভিজ্ঞতা ও কৃষকের বাস্তব জ্ঞানকে সমান গুরুত্ব দিতে হবে।

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সম্ভাবনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কৃষিকাজে তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করেছে। স্যাটেলাইটের ছবি, আবহাওয়ার তথ্য, মাটির সেন্সর এবং ড্রোনের মাধ্যমে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে ফসলের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এসব তথ্যের সাহায্যে জমিতে সেচ দেওয়ার উপযুক্ত সময় নির্ধারণ, রোগবালাইয়ের প্রাথমিক লক্ষণ শনাক্ত এবং উৎপাদন ব্যবস্থাপনার উন্নতি করা যেতে পারে।

উদাহরণ হিসেবে বলা যায়, ধানের পাতায় রোগের লক্ষণ দেখা দিলে কৃষক স্মার্টফোনে ছবি তুলে সম্ভাব্য রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন। একইভাবে মাটির আর্দ্রতা পরিমাপের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করা সম্ভব। আবহাওয়ার পূর্বাভাস কাজে লাগিয়ে বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহারের সময় নির্ধারণেও সহায়তা পাওয়া যায়।

এ ধরনের প্রযুক্তির যথাযথ ব্যবহার কৃষকের উৎপাদন ব্যয় কমাতে, পানির অপচয় রোধ করতে এবং অপ্রয়োজনীয় রাসায়নিকের ব্যবহার সীমিত করতে পারে। তবে প্রযুক্তির দেওয়া তথ্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা উচিত নয়। রোগ শনাক্তকরণে ভুল হতে পারে, সেন্সরের তথ্যও সব সময় নির্ভুল নাও হতে পারে। তাই কৃষিবিদদের পরামর্শ, মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং স্থানীয় পরিবেশের বৈশিষ্ট্য বিবেচনা করে প্রযুক্তির ফলাফল ব্যবহার করা প্রয়োজন।

প্রকৃতির বিকল্প নয় আধুনিক প্রযুক্তি

প্রযুক্তির উন্নতি কৃষির অনেক সীমাবদ্ধতা কমাতে পারলেও প্রকৃতির ওপর কৃষির নির্ভরতা দূর করতে পারে না। বীজের অঙ্কুরোদগম, শিকড়ের বিকাশ, মাটির অণুজীবের কার্যক্রম, পরাগায়ন এবং উদ্ভিদের পুষ্টি গ্রহণ—এসব প্রক্রিয়া একটি জটিল প্রাকৃতিক ব্যবস্থার অংশ। প্রযুক্তি এসব কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু জীবন্ত প্রকৃতির পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে না।

মাটির আর্দ্রতা ও তাপমাত্রা সম্পর্কে সেন্সর থেকে তথ্য পাওয়া গেলেও শুধু সেই তথ্য দিয়ে মাটির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। মাটির জৈবপদার্থ, গঠন, পুষ্টি উপাদান এবং অণুজীবের বৈচিত্র্য বজায় রাখতে সঠিক ব্যবস্থাপনা দরকার। একইভাবে, কোনো ডিজিটাল ব্যবস্থা ফসলের রোগের সম্ভাবনা জানালেও রোগ নিশ্চিত করা এবং উপযুক্ত চিকিৎসা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাস্তব পর্যবেক্ষণ জরুরি।

তাই কৃষিতে প্রযুক্তির সাফল্য নির্ভর করবে সেটি প্রকৃতির নিয়মের সঙ্গে কতটা সামঞ্জস্য রেখে ব্যবহার করা হচ্ছে, তার ওপর।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তির ভূমিকা

বাংলাদেশের কৃষি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে। বন্যা, নদীভাঙন, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাত অনেক কৃষকের জীবিকা ও ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করে। এসব ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তা, আবহাওয়ার পূর্বাভাস এবং অঞ্চলভিত্তিক কৃষি পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আবহাওয়া ও জমির পরিস্থিতি বিশ্লেষণ করে কৃষকদের সময়মতো সতর্ক করা গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব। কোন অঞ্চলে কোন ফসল চাষ উপযোগী, কখন বীজ বপন করা উচিত কিংবা কখন সেচের প্রয়োজন হতে পারে—এসব সিদ্ধান্তেও তথ্যপ্রযুক্তি সহায়তা করত

সারাদেশ

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

নয়া বাংলাদেশ ডিজিটাল ডেস্ক
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ একটি স্থানীয় ডাইং কারখানায় গাড়িচালক হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার শাহরাস্তি উপজেলায়। আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জুয়েল আরমান আহত হন।

এই ঘটনার জের ধরে রাতের দিকে দেলোয়ারের বাড়িতে হামলা চালায় জুয়েল আরমানের অনুসারীরা। এ সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন দেলোয়ারের প্রতিবেশী আবু ইউসুফ। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় রাতে দেলোয়ারের বাড়িতে তার অনুসারীরা হামলা চালান। ওই সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

​মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ এবং কিউআর কোডভিত্তিক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্যোগে কুড়িগ্রামে ‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের সামনে ‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক এ কার্যক্রম’ অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের পরিচালক এ.কে.এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এস.এম. আব্দুল বারী। পুরো অনুষ্ঠানটির আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক দিকনির্দেশনায় চালু হওয়া ‘বাংলা কিউআর’ দেশের পেমেন্ট ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এর মাধ্যমে ক্রেতারা যেকোনো ব্যাংকের বা এমএফএস-এর অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ঝামেলাহীন ও নিরাপদ লেনদেন সম্পন্ন করতে পারছেন। ক্যাশলেস সমাজ গঠনে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে সব স্তরের মানুষের মাঝে এই প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

​ইউসিবি ও ডিজিটাল ব্যাংকিং-এর পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের মাঝে বাংলা কিউআর ব্যবহারে স্বাচ্ছন্দ্য আনতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

জাতীয়

মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক
মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভেতরে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুই শিশুর বাবার পরিচয় পাওয়া গেছে। তার নাম ফিরোজ খান রনি। তবে এই পরিবারকে ঘিরে উঠে এসেছে নানা অভিযোগ। একাধিক ব্যক্তির দাবি, একসময় আর্থিক সংকটে থাকা ফিরোজ খানকে সহায়তা হিসেবে দেওয়া দুটি ব্যাটারিচালিত রিকশা বিক্রি করে সন্তানদের নিয়ে এখন ঢাকায় ভিক্ষা করছেন তিনি।

ফিরোজ খানের আদি বাড়ি ঝালকাঠিতে। ঢাকায় আসার আগে তিনি বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মেট্রোরেলে গান গাওয়া শিশুর নাম মরিয়ম আক্তার এবং তার ভাইয়ের নাম নূর। দুজনের বয়স আনুমানিক পাঁচ বছর।

২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ফিরোজ খান। সে সময় তার স্ত্রী মারা যাওয়ার পর দুই শিশুকে বাসায় রেখে জীবিকার তাগিদে ভিক্ষা করতে যাওয়ার বিষয়টি সামনে আসে। সাংবাদিক সাব্বিরের মাধ্যমে তার অসহায়ত্বের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তৎকালীন একজন মন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ীর নজরে আসে। পরে তারা ফিরোজ খানকে দুটি ব্যাটারিচালিত রিকশা কিনে দেন।

সাংবাদিক সাব্বির খান বুধবার দুপুরে কালবেলাকে জানান, সহায়তা হিসেবে পাওয়া দুটি রিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে কারাভোগের বিষয়টি জানতে পারেন তারা। যদিও পরে জামিনে মুক্তি পান ফিরোজ। সে সময় তিনি দাবি করেছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

সাব্বির খানের ভাষ্য অনুযায়ী, কিছুদিন পর বরিশালের লঞ্চঘাট এলাকায় ফিরোজ খানের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। তবে সেই সংসারও বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠার পর সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ঢাকায় আসার আগে সহায়তা হিসেবে পাওয়া রিকশা দুটি বিক্রি করে দেন বলেও অভিযোগ রয়েছে।

সাব্বিরের অভিযোগ, সন্তানদের সামনে রেখে মানুষের কাছে সাহায্য চাওয়ার বিষয়টি ফিরোজ খানের পুরোনো অভ্যাস। তিনি আরও জানান, ২০২৩ সালে শিশু দুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটি ডে-কেয়ার সেন্টারে রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুই শিশুরই গানের কণ্ঠ ভালো। তাদের বাবা ফিরোজ খানও গান গাইতে পারেন। এমনকি একবার রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি গানের রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

বরিশালের বটতলা এলাকার আরেক বাসিন্দার দাবি, ২০২৩ সালে শিশু দুটির অসহায়ত্বের গল্প প্রথমবার ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সে সময় স্থানীয়দের একাংশ তার এই প্রস্তাব নিয়ে আস্থা রাখতে না পারায় ফিরোজ খানকে সন্তানদের নিয়ে সেখানে যেতে নিরুৎসাহিত করেন।

সম্প্রতি মেট্রোরেলের ভেতরে দুই শিশুর ‘আমরা করব জয়’ গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসে পরিবারটি। সেই সূত্র ধরেই সামনে এসেছে তাদের অতীত এবং ফিরোজ খানকে ঘিরে থাকা নানা অভিযোগ।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার