জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে
দুই দিনব্যাপী ‘জলবায়ু অভিযোজন সম্পর্কে ধারণা বৃদ্ধি’ শীর্ষক দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর ও চর রাজিবপুর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী,
শিক্ষক ও যুব প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশগ্রহণ
করেন।
"Integrating Climate Change Adaptation into Sustainable Development Pathways of Bangladesh"
শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনকরা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন
পরিবেশ অধিদপ্তর (DoE) বাস্তবায়িত এ প্রকল্পে কারিগরি সহযোগিতা প্রদান করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
(UNDP) বাংলাদেশ।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি উপস্থিত প্রশিক্ষাণার্থীদের উদ্দেশ্য
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও অভিযোজন বিষয়ে
গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে
প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে
জলবায়ু ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহনে সহযোগিতা কামনা করেন।
পরিশেষে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সুন্দরভাবেসমাপ্তির জন্য সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পরিবেশ
অধিদপ্তরের সম্মানিত বিভাগীয় পরিচালক নূর আলম।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু অভিযোজনের কৌশল এবং স্থানীয় পর্যায়ে
জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন কার্যকর পদ্ধতি নিয়ে একাধিক অংশগ্রহণমূলক প্রশিক্ষণ সেশন
পরিচালিত হয়।
প্রকল্পের আওতায় নিয়োজিত অভিজ্ঞ রিসোর্স পারসনরা এসব সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের মাধ্যমে
অংশগ্রহণকারীদের জলবায়ু অভিযোজন বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকায় অর্জিত জ্ঞান
প্রয়োগে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে
সক্রিয়ভাবে মতবিনিময় করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সমাপনী পর্বে তাঁরা প্রশিক্ষণের বিষয়বস্তু,
কার্যকারিতা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত,
প্রতিক্রিয়া ও সুপারিশ প্রদান করেন। তাদের মধ্যে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কুড়িগ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই প্রশিক্ষণ অত্র এলাকার যুবদের জন্য উপকারে আসবে।
এ সময় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং কমিউনিটিভিত্তিক অভিযোজন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক খালেদ হাসান অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান
মতামতের জন্য ধন্যবাদ জানান। তিনি প্রশিক্ষণ থেকে
অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্র এবং
স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।পরে তিনি আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক গোষ্ঠীর
প্রতিনিধিদের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে জলবায়ু
অভিযোজন বিষয়ে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।