NAYABANGLADESH
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
রাজনীতি

থানার ভেতরে বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু

থানার ভেতরে বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে এবার থানার ভেতরে অবস্থান করার সময় ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে থানায় গিয়ে নতুন করে এমন হুমকির মুখে পড়েন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। থানায় অবস্থানকালে বাংলাদেশের একটি ফোন নম্বর থেকে কল করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি জানান, দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে বেশ কয়েক দিন ধরেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে অভিযোগ জানাতে থানায় উপস্থিত হওয়ার পরও তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এর আগে রোববার এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু ধারাবাহিকভাবে হত্যার হুমকি পেয়ে আসছেন।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
রাজনীতি

জামায়াতের ৭৭ জেলা ও মহানগর শাখার নতুন আমিরদের নাম ঘোষণা

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
জামায়াতের ৭৭ জেলা ও মহানগর শাখার নতুন আমিরদের নাম ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সাংগঠনিক মেয়াদের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার নবনির্বাচিত আমিরদের নাম প্রকাশ করা হয়েছে। দলটির সদস্যদের (রুকন) গোপন ব্যালটে সরাসরি ভোটের মাধ্যমে এসব নেতৃত্ব নির্বাচন করা হয়।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রুকনদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংগঠনিক জেলা ও মহানগর শাখাগুলোর শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নির্বাচিতরা আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭–২০২৮ সেশনে নিজ নিজ ইউনিটের দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল আমির নির্বাচিত হয়েছেন। অন্যান্য মহানগরের মধ্যে চট্টগ্রামে মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনায় অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, সিলেটে মো. ফখরুল ইসলাম, বরিশালে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, রংপুরে এ টি এম আজম খান এবং বগুড়ায় আবদুল মালেক দায়িত্ব পেয়েছেন।

রংপুর বিভাগের আট জেলায় নির্বাচিত আমিররা হলেন—পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি।

রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

খুলনা বিভাগের দশ জেলায় নির্বাচিতরা হলেন—মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এবং সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম।

বরিশাল বিভাগের ছয় জেলায় আমির নির্বাচিত হয়েছেন বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আব্দুর রব।

ময়মনসিংহ বিভাগের তিন জেলায় দায়িত্ব পেয়েছেন শেরপুরে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহে মো. আবদুল করিম এবং নেত্রকোণায় ছাদেক আহমাদ হারিছ।

ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুরে মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী দায়িত্ব পেয়েছেন।

সিলেট বিভাগের চার জেলায় আমির নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেটে মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ জেলা আমির নির্বাচিত হয়েছেন।

রাজনীতি

ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

নয়া বাংলাদেশ ডিজিটাল ডেস্ক
ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে
ছবি: সংগৃহীত

সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে ডিবি সদস্যরা নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে কী কারণে তাকে সেখানে নেওয়া হয়েছে, সে বিষয়ে শুরুতে বিস্তারিত জানানো হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশ তাকে কার্যালয়ে নিয়ে এসেছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন তিনি।

ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশের পক্ষ থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার কথা নিশ্চিত করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

রাজনীতি

শামীম মিয়া হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি বি এম মোজাম্মেল গ্রেপ্তার

নয়া বাংলাদেশ ডিজিটাল ডেস্ক
শামীম মিয়া হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি বি এম মোজাম্মেল গ্রেপ্তার
সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া। এর আগে গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিতে ভাটারা থানার ১০০ ফিট সড়কে যান মো. শামীম মিয়া। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা শেষে তিনি এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বি এম মোজাম্মেল হক।

রাজনীতি

পাঁচ দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

অনলাইন ডেস্ক
পাঁচ দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে আজ শুক্রবার (৩০ অক্টোবর) পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় নির্ধারিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। এ ছাড়া দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, গণবিক্ষোভ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কর্মসূচির প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার দিবাগত রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

এনসিপির পাঁচ দফা দাবি

গণবিক্ষোভ থেকে দলটি পাঁচটি দাবি তুলে ধরবে। দাবিগুলো হলো—

১. সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

৩. মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার পরিপন্থী সব আইন বাতিল করতে হবে। একই সঙ্গে সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করা যাবে না।

৪. জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করতে হবে।

৫. বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়ার অভিযোগে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।

পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শাহবাগের এ কর্মসূচি থেকে বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার