হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
সারাদেশ

বন্ধুত্বের তিন দশক: ‘বন্ধু-৯৬’-কুড়িগ্রাম এর বর্ণিল জেলা সম্মেলন অনুষ্ঠিত

বন্ধুত্বের তিন দশক: ‘বন্ধু-৯৬’-কুড়িগ্রাম এর বর্ণিল জেলা সম্মেলন অনুষ্ঠিত

“বন্ধুত্ব আমাদের শক্তি, সেবা আমাদের অঙ্গীকার/ একসাথে ছিলাম, আছি, থাকবো সবসময়”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু-৯৬’-এর জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বন্ধুদের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা ও অংশগ্রহণে আয়োজিত এই মিলনমেলা দিনভর এক আনন্দঘন ও উৎসবমুখর জনপদে রূপ নেয়।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে বর্ণিল এই সম্মেলনের সূচনা হয়। নির্ধারিত সময়ের আগেই নয়টি উপজেলা থেকে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা আনন্দ-উচ্ছ্বাস নিয়ে সম্মেলনে যোগ দেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে হলরুম চত্বরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। কুশল বিনিময় আর কৈশোরের স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

​উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, নব্বইয়ের দশকের বন্ধুত্বের এই অটুট বন্ধন কেবল ব্যক্তিগত স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি আজ সমাজকল্যাণ ও মানবিক কাজের এক অনন্য প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। আগামী দিনে কুড়িগ্রামের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম এবং সামাজিক সেবামূলক উদ্যোগ আরও বেগবান করবে এই সংগঠন।

​কৃষি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার এ টি এম আরিফুজ্জামান বেলালের সভাপতিত্বে এবং খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে কুড়িগ্রামের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে।

​নতুন নেতৃত্ব ঘোষণা

সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমিনুল ইসলাম লিটন-কে সভাপতি এবং মো. আইয়ুব আলী-কে সাধারণ সম্পাদক ও রুহুল আমিন মাস্টারকে সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন এই কমিটি আগামী দিনগুলোতে জেলার সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বন্ধুরা।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

১৮ নভেম্বর ২০২৬
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

১৮ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

১৮ নভেম্বর ২০২৬
ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৬
দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

তাপস কুমার ঘোষ
কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমানকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ শাহীনুর রহমান ওই গ্রামের মৃত শেখ মাছুম আলীর ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শেখ শাহীনুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারের পর তাকে কালিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৬৫ মিটার পাইপলাইন জব্দ, ১৮৫ মিটার অবৈধ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ এবং প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি
"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"
ছবি: সংগৃহীত

প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বরগুনার চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আরডিএফের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হাফসা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রূপ কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাপস চন্দ্র বেপারী, সাবেক অধ্যক্ষ পাথরঘাটা মহাবিদ্যালয় জনাব জাহাঙ্গীর হোসেন, চরকগাছিয়া প্রগতি বিদ্যালয়ের এসএমসির সাবেক সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক মাস্টার, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন, নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম হায়দারসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আরডিএফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষ পর্বে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ

কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়ার সালদানদী ও শশীদল সীমান্ত এলাকায় ৬০ বিজিবি ও পুলিশের অভিযান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি আভিযানিক দল সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর (ডাকঘর: সালদানদী) গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর (ডাকঘর: সালদানদী) গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি (ডাকঘর: শশীদল) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানে অংশ নেওয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালক ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয়কে ধারণ করে সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার