হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
সারাদেশ

​রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার

​রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির কর্তৃক সাথী পদ হতে অব্যাহতি ও নানা অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজ ফেসবুক পেজে পোস্ট করে নিজের মতামত তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, রাবি শিবিরের একটা ভয়াবহ গুন আছে তারা মিথ্যাকে সত্য বানায় আর সত্যকে মিথ্যা।

​আম্মার ফেসবুক পোস্টে আরও বলেন, আপনাকে বলবে আপনি নারীর সাথে অবাধ মেলামেশা করেছেন, চাঁদাবাজি করেছেন, অর্থের বিনিময়ে পদ দিয়েছেন। এখন সমস্যা হলো ওরা এলিগেশন দিবে আর বলবে এবার প্রমান করো তুমি এটা করো নাই।

​আচ্ছা আমি যেটা করিনাই সেটার প্রমান আমি কিভাবে দিব? ধরেন হঠাৎ জানতে পারলেন আপনাকে একজন বললো চোর। এখন এই বলা কথা পুরো পাড়ায় ছড়িয়ে পড়লো এখন আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি চোর না?

​নারী প্রসঙ্গে আম্মার বলেন, আমি আমার ক্যাম্পাস লাইফে কোনো বোনের সাথে এমন কোনো আচারণ করেছি বলে মনে হয়না যেটা ভাইয়ের থেকে অন্যকিছু মিন করবে। ইভেন আমি রাকসুতে আসা অনেক জুনিয়রদের তুই করে কথা বলি। আমার চরিত্র নিয়ে অন্তত আলাপ দিয়েন না কারন আপনাদের একজন শাখা দায়িত্বশীল আছে যে দীর্ঘদিন প্রেম করে পরে বিয়ে করছে। হাসপাতালে দেখতে গেছিলাম ,গিয়ে দেখি তার গার্লফ্রেন্ড তার বুকে হাত বুলাইয়া দিতেছে। সুতরাং শিবির নারী কেলেংকারীর জন্য বহিস্কার করেনা এটা ক্লিয়ার।

​চাদাবাজির অভিযোগ নিয়ে আম্মার বলেন, সারাদেশে আমাকে নিয়ে একবার মিডিয়া ট্রায়াল হয়েছিলো। ৭৬ লাখ টাকা চাদাবাজির অভিযোগ। এটা এমন ছিলো যে জুলাই নিয়ে একটা কনসার্ট করতে প্রশাসনকে এ্যপ্রোচ করছিলাম। ততকালীন ভিসি স্যার বলেছিলেন এতো টাকা দিয়ে আমাদের আয়োজন করা সম্ভব না। তোমরা যদি চাও আমি রেকমেন্ড করে দিতে পারি সেটা নিয়ে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতে পারো। আমি তখনও এতো পরিচিত ছিলাম না। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কোম্পানির কাছে এই প্রপোজাল লেটারটা নিয়ে যাই। এটা বাইরে এনে একদল সোনার ছেলে ছড়ায় যে আমি চাদা চেয়ে চিঠি দিছি।

​এই গর্দভদের আইডিয়াও নাই যে চাঁদা চেয়ে কেউ চিঠি দেয় কিভাবে? সেদিন থেকে আমার নামের আগে যুক্ত হলো চাঁদাবাজ।

​অর্থের বিনিময়ে পদ বানিজ্য নিয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জায়গায় জায়গায় কমিটি দিচ্ছিলো তখন রাজশাহীর স্থানীয় শিক্ষার্থীরা একটা কমিটি নিয়ে আসে। তাদের এ্যাজ ইউজুয়াল ধারনা হলো আমার কেন্দ্রীয় মানুষজনের সাথে ভালো সম্পর্ক এজন্য আমি এই রাজশাহীর কমিটি এনে দিছি। বাস্তবতা হলো আমি তাদের এই কমিটির আগে পিছে কোথাও ছিলাম না। এখন তারা ন্যারেটিভ তৈরী করে সেটা প্রতিষ্ঠিত করার ফুল পিআর পলিসি তাদের আছে যেমন আজকেরটাই চিন্তা করেন- কথা শুরু হইছে এ্যাম্বুলেন্স হাইজ্যাক নিয়ে তারা ঘুরাইয়া কবে ২৫ এ আমাকে বহিস্কার করছিলো সেটা স্ট্যাবলিশ করতেছে।

​শিবির সংশ্লিষ্টতার আলাপ নিয়ে আম্মার বলেন, যদি গুপ্ত/শুপ্ত আলাপ দেন তাহলে আমার থেকে অপেন এই ক্যাম্পাসের অনেক শাখা দায়িত্বশীলও নাই ইভেন রাবি শিবিরের রানিং শিবির সভাপতিও নাই। যখন এরা পরিচয় দিতে ভয় পাইতো, ভয়ে দাড়ি সেভ করে মোচ রেখে নিজেরে বাম পরিচয় দিতো তখন শিবিরের অফিসিয়াল গানে অভিনয় করে আসছি আমি। আমার রাকসু দফতরের এ্যাওয়ার্ড শেল্ফে এখনো সসাস (সেরাদের সেরা-০৫) এ অভিনয়ে চ্যাম্পিয়ন হইছিলাম সেই এ্যাওয়ার্ড আছে।

​তিনি আরও বলেন, আমি একাধিকবার প্রত্যেক পডকাস্টে বলছি, আপনি আমাকে হাজারবার শিবির বলতে পারেন কারন আমি শিবিরের ক্রাইটেরিয়াতে পড়ে যাবো ডানপন্থী সংস্কৃতি চর্চার কারনে। এই ডানপন্থী আর কে আছে? আমি কলরবের সাথেও কাজ করছি। তারা যে পেপার সামনে আনতেছে এটা তাদের নিজেদের হতেই, তারা চাইলে এটা বানাতে পারেই। আমি তাদেরকে কতোটুকু গুরুত্ব দিতেছি এটাই ফ্যাক্ট।

​বলেন, শিবিরের শাখায় যেদিন একজন গুটিবাজ, নোংরা,ধুরন্দর লোককে মেইন দায়িত্বে যেতে দেখেছি সেদিন থেকেই শিবিরের পলিসি বোঝা শেষ আমার। শতভাগ সত্য হলো শিবির কোথায় জায়গা পেলে যে ঠিক কি পরিমাণ মানসিক যন্ত্রণা দিতে পারে সেটা সালাহউদ্দিন আম্মারের থেকে বেশী কেউ জানেনা। তারা একাধিক অভিযোগ এনেছে, একটা প্রমাণ আনেনি। শুধু এলিগেশন।

​আনিত অভিযোগগুলোর কোনোটার সাথেই সম্পৃক্ত না। এখন যেটা আমি করিনি সেটার অভিযোগ যদি আমার বিরুদ্ধে দেন তো আমি প্রমাণ কিভাবে দিব? বলেও জানান আম্মার।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

১৮ নভেম্বর ২০২৬
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

১৮ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

১৮ নভেম্বর ২০২৬
ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৬
দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

তাপস কুমার ঘোষ
কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমানকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ শাহীনুর রহমান ওই গ্রামের মৃত শেখ মাছুম আলীর ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শেখ শাহীনুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারের পর তাকে কালিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৬৫ মিটার পাইপলাইন জব্দ, ১৮৫ মিটার অবৈধ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ এবং প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি
"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"
ছবি: সংগৃহীত

প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বরগুনার চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আরডিএফের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হাফসা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রূপ কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাপস চন্দ্র বেপারী, সাবেক অধ্যক্ষ পাথরঘাটা মহাবিদ্যালয় জনাব জাহাঙ্গীর হোসেন, চরকগাছিয়া প্রগতি বিদ্যালয়ের এসএমসির সাবেক সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক মাস্টার, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন, নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম হায়দারসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আরডিএফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষ পর্বে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ

কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়ার সালদানদী ও শশীদল সীমান্ত এলাকায় ৬০ বিজিবি ও পুলিশের অভিযান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি আভিযানিক দল সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর (ডাকঘর: সালদানদী) গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর (ডাকঘর: সালদানদী) গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি (ডাকঘর: শশীদল) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানে অংশ নেওয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালক ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয়কে ধারণ করে সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার