হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
সারাদেশ

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে, পলাতক কর্মচারী 

গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে ব্যাংক কর্মকর্তা কুড়িগ্রামে, পলাতক কর্মচারী 
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) শরীফ হাসান মুরাদের বিরুদ্ধে সাবেক শাখার এক কর্মচারীর সাথে যোগসাজশে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা যায়, নীলফামারী জেলার কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখার অর্ধশত গ্রাহকের প্রায় ১ কোটি টাকা কৌশলে আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন নৈশ প্রহরী ফিরোজ মিয়া। ঘটনার সাথে জড়িত সন্দেহে নাম উঠে এসেছে ব্যাংকটি থেকে সাময়িক বরখাস্ত হওয়া সাবেক শাখা ম্যানেজার শরীফ হাসান মুরাদের। তিনি সম্প্রতি নানা অনিয়মের দায়ে সাময়িক বরখাস্ত হয়ে কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হিসেবে বদলি হন।
তিনি বদলি হওয়ার পরপরেই নৈশপ্রহরী ফিরোজ মিয়া বেকায়দায় পড়ে গত ২০ জুলাই থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় সোনালী ব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক পংকজ কান্তি রায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-১৪৯১।

দীর্ঘদিনের বিশ্বস্ততাকে কাজে লাগিয়ে সাধারণ গ্রাহকদের মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ ও পলাতক থাকায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ব্যাংক পাড়া ও ভুক্তভোগী গ্রাহকদের মাঝে এ ঘটনায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

গ্রাহকদের অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল গ্রামের কছির উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া গত ১৫-২০ বছর ধরে ওই ব্যাংকে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পদে নৈশপ্রহরী হলেও ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার প্রশ্রয়ে তিনি নিয়মিত গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণের ফাইল প্রস্তুত করা এবং টাকা জমা-উত্তোলনের কাজ করতেন।

দীর্ঘদিন এসব কাজ করার ফলে তিনি সাধারণ ও সহজসরল গ্রাহকদের কাছে ব্যাংকের অন্যতম প্রধান ‘আস্থার প্রতীক’ হিসেবে পরিচিতি পান। গ্রাহকরাও সময় বাঁচাতে ও জটিলতা এড়াতে ফিরোজের মাধ্যমেই ব্যাংকের লেনদেন সম্পন্ন করতেন।

গ্রাহক ছাদিকুল মিয়া অভিযোগ করে বলেন, ঋণের বিষয়ে আগে ফিরোজের সঙ্গেই কথা বলতে হতো। সে যাদের পক্ষে সুপারিশ করত, ব্যাংক থেকে তাদের ঋণ দ্রুত ছাড় হতো। ফিরোজ শিক্ষক, ব্যবসায়ী, ঠিকাদার ও কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে ফাঁকা চেক, এনআইডির ফটোকপি, অলিখিত স্ট্যাম্প ও ছবি জমা রাখত। পরে বড় অঙ্কের ঋণ পাস করিয়ে গ্রাহকদের হাতে নামমাত্র টাকা বুঝিয়ে দিত।

তিনি আরও বলেন, কয়েক বছর পর ব্যাংকের নোটিশ পেয়ে ঋণের আসল পরিমাণ দেখে আতঙ্কিত হয়ে পড়তেন গ্রাহকরা। পরে বাধ্য হয়ে ঘরবাড়ি ও জমিজমা বিক্রি করে ব্যাংকের দায় শোধ করতে হতো তাদের। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে ব্যাংকের অসাধু কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ও বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।

অন্য এক ভুক্তভোগী তহুরা বেগম জানান, তার ডিপিএসের মেয়াদ শেষে টাকা তুলতে গেলে ফিরোজ তাকে চেকে স্বাক্ষর নিয়ে কয়েকদিন পর আসতে বলেন। পরে ব্যাংকে গিয়ে তিনি দেখতে পান তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ব্যাংকের ব্যবস্থাপককে বিষয়টি জানালে তিনি টাকার দায়িত্ব নেন, তবে বিষয়টি গোপন রাখার জন্য তাগিদ দেওয়া হয়।

এছাড়া আরজিনা বেগম নামে এক মাদরাসা শিক্ষিকা জানান, তার বেতন অ্যাকাউন্টের ২৮ হাজার টাকা ফিরোজ নিজের কৌশলে তুলে নিয়েছেন। তার মোবাইলে যাতে ক্ষুদে বার্তা না পাঠানো হয় সেজন্য ম্যাসেজ অপশন বন্ধ রেখে প্রদত্ত চেক দিয়ে বেশি অর্থ উত্তোলন করেন।

ভুক্তভোগী কলেজ শিক্ষক রবিউল ইসলাম জানান, আমি তাকে ব্যাংকে জমা দেওয়ার জন্য ৭০ হাজার টাকা দেই। সে আমাকে টাকা জমার সিল-স্বাক্ষরিত ভুয়া রশিদ দেন। যেটি আমি পরবর্তীতে বুঝতে পারি। আমার মোবাইলের ম্যাসেজ অপশন ব্যাংক থেকে বন্ধ করা ছিল।

মশিউর রহমান ও রাসেল নামে দুজন গ্রাহক অভিযোগ করে বলেন, এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ম্যানেজার শরীফ হাসান মুরাদসহ কতিপয় অসাধু কর্মকর্তা সরাসরি জড়িত বলে আমরা মনে করি, অন্যথায় একজন নৈশ প্রহরীর পক্ষে এমন কাজ একাই করা অসম্ভব।
তারা আরো বলেন, ব্যাংকের নৈশ প্রহরী ফিরোজ মিয়া ও তৎকালীন শাখা ব্যবস্থাপক শরীফ হাসান মুরাদ বর্তমানে বিপুল সম্পদের মালিক। তাদের আয় ও সম্পদের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। আমরা এসবের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।

এ বিষয় কথা হলে, অভিযুক্ত নৈশপ্রহরী ফিরোজের বাবা কছির উদ্দিন ছেলের প্রতারণার কথা এক পর্যায়ে স্বীকার করে বলেন, গাড়াগ্রামের তহুরা বেগমসহ কয়েকজনের ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক ম্যানেজার পংকজ কান্তি রায়ের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। এত টাকা নিয়ে ছেলে কোথায় গেছে, তা আমার জানা নেই।

তবে অভিযুক্ত ফিরোজ মিয়ার দুলাভাই সফিকুল ইসলাম এবিষয়ে তথ্য চাইতে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অভিযোগকারী গ্রাহকদের উল্টো দেখে নেওয়ার হুমকি দেন। এসময় তিনি নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মী বলে দাবি করেন।

এদিকে কুড়িগ্রাম সোনালী ব্যাংকে কর্মরত কিশোরগঞ্জের সাবেক শাখা ব্যবস্থাপক শরীফ হাসান মুরাদের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও কোন সংযোগ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ শাখা ব্যবস্থাপক পংকজ কান্তি রায় বলেন, ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় এ মুহূর্তে নির্দিষ্ট পরিমাণ ও গ্রাহকের সংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়। তবে গত ২০ জুলাই থেকে ফিরোজ অফিসে অনুপস্থিত। তার পরিবার জানায়, সে জরুরি কাজে ঢাকায় গেছে। তাকে ফোনে না পেয়ে বাড়িতে নোটিশ পাঠানো হয়। এর পরপরই ১৫-২০ জন গ্রাহক ব্যাংকে এসে অ্যাকাউন্টে টাকা না থাকার কথা জানান।
বর্তমানে এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর মিয়া জানান, সোনালী ব্যাংকের নৈশপ্রহরীর খোঁজ পেতে শাখা ব্যবস্থাপক বাদী হয়ে একটি মিসিং ডায়েরি করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

#কুড়িগ্রাম

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

১৮ নভেম্বর ২০২৬
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

১৮ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

১৮ নভেম্বর ২০২৬
ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৬
দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

তাপস কুমার ঘোষ
কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমানকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ শাহীনুর রহমান ওই গ্রামের মৃত শেখ মাছুম আলীর ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শেখ শাহীনুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারের পর তাকে কালিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৬৫ মিটার পাইপলাইন জব্দ, ১৮৫ মিটার অবৈধ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ এবং প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি
"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"
ছবি: সংগৃহীত

প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বরগুনার চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আরডিএফের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হাফসা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রূপ কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাপস চন্দ্র বেপারী, সাবেক অধ্যক্ষ পাথরঘাটা মহাবিদ্যালয় জনাব জাহাঙ্গীর হোসেন, চরকগাছিয়া প্রগতি বিদ্যালয়ের এসএমসির সাবেক সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক মাস্টার, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন, নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম হায়দারসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আরডিএফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষ পর্বে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ

কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়ার সালদানদী ও শশীদল সীমান্ত এলাকায় ৬০ বিজিবি ও পুলিশের অভিযান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি আভিযানিক দল সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর (ডাকঘর: সালদানদী) গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর (ডাকঘর: সালদানদী) গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি (ডাকঘর: শশীদল) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানে অংশ নেওয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালক ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয়কে ধারণ করে সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার