হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
সারাদেশ

রাজবাড়ীর কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট

রাজবাড়ীর কালুখালী সরকারি হাসপাতালে  রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট

রাজবাড়ীতে ভুল চিকিৎসা ও অবহেলার কারণে তিন নারীর মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনার মধ্যে এবার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সাফিয়া খাতুন নামের এক অন্তঃসত্ত্বা নারী এ ভুল রিপোর্টের শিকার হন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

এ ঘটনায় কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মনের মন্তব্য ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ‘এ ধরনের ভুল স্বাভাবিক’ বলে মন্তব্য করেন বলেও জানা যায়।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, সম্প্রতি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে রক্ত পরীক্ষা করালে সাফিয়া খাতুনের রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ (A+) উল্লেখ করে রিপোর্ট দেওয়া হয়। পরে রিপোর্টের যথার্থতা নিয়ে সন্দেহ দেখা দিলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দুটি পৃথক বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিকে পুনরায় রক্ত পরীক্ষা করানো হয়। উভয় প্রতিষ্ঠানের রিপোর্টে তাঁর রক্তের গ্রুপ ‘ও পজিটিভ’ (O+) উল্লেখ করা হয়।

একই ব্যক্তির রক্তের গ্রুপ নিয়ে সরকারি হাসপাতাল ও দুটি বেসরকারি প্রতিষ্ঠানের রিপোর্টে ভিন্ন তথ্য পাওয়ায় সাফিয়ার পরিবার উদ্বেগ ও মানসিক দুশ্চিন্তায় পড়ে।

চিকিৎসাসংশ্লিষ্টদের মতে, ভুল রক্তের গ্রুপের রিপোর্টের ভিত্তিতে রক্ত সঞ্চালন করা হলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে এ ধরনের ভুলের পরিণতি আরও গুরুতর হতে পারে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সরকারি হাসপাতালের এমন ভুলের কারণে তাঁদের দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষ সরকারি হাসপাতালের ওপর আস্থা রেখে চিকিৎসাসেবা নিতে আসেন। সেখানে রক্ত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল হলে রোগীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে কর্মরত ব্যক্তিরা দাবি করেন, অতিরিক্ত রোগীর চাপ ও জনবল সংকটের কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত অসংগতি তৈরি হতে পারে।

অভিযুক্ত ল্যাব অ্যাটেনডেন্ট মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সীমিত সামর্থ্যের মধ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক কাজ করার চেষ্টা করি। তবে রোগীর চাপ বেশি থাকলে কাজের কিছুটা ব্যত্যয় ঘটতে পারে।”

এদিকে, ভুল রিপোর্টের বিষয়ে জানতে চাইলে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন হেসে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় তিনি বলেন, “এ ধরনের ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষের তো ভুল হতেই পারে।” পাশাপাশি তিনি জানান, বিপুলসংখ্যক রোগীর চাপের বিপরীতে হাসপাতালে মাত্র একজন ল্যাবকর্মী নিয়োজিত থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে।

একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তার এমন মন্তব্যে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, রক্তের গ্রুপ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভুলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে জনবল সংকট ও পরীক্ষাগারের কার্যক্রমে কোনো ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, তদন্তে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুল রিপোর্টের অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি বাড়ানোরও দাবি উঠেছে।

এদিকে, রাজবাড়ী জেলায় সরকারি-বেসরকারি চিকিৎসাসেবার মান ও অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কথা জানাচ্ছেন স্থানীয়রা। উল্লেখ্য, এর আগে রাজবাড়ীতে ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার অভিযোগের মধ্যে তিন নারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এসব ঘটনার পর চিকিৎসাসেবার মান, রোগীর নিরাপত্তা এবং অভিযোগের কার্যকর প্রতিকার নিশ্চিত করার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

১৮ নভেম্বর ২০২৬
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

১৮ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

১৮ নভেম্বর ২০২৬
ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৬
দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

তাপস কুমার ঘোষ
কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমানকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ শাহীনুর রহমান ওই গ্রামের মৃত শেখ মাছুম আলীর ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শেখ শাহীনুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারের পর তাকে কালিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৬৫ মিটার পাইপলাইন জব্দ, ১৮৫ মিটার অবৈধ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ এবং প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি
"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"
ছবি: সংগৃহীত

প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বরগুনার চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আরডিএফের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হাফসা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রূপ কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাপস চন্দ্র বেপারী, সাবেক অধ্যক্ষ পাথরঘাটা মহাবিদ্যালয় জনাব জাহাঙ্গীর হোসেন, চরকগাছিয়া প্রগতি বিদ্যালয়ের এসএমসির সাবেক সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক মাস্টার, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন, নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম হায়দারসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আরডিএফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষ পর্বে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ

কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়ার সালদানদী ও শশীদল সীমান্ত এলাকায় ৬০ বিজিবি ও পুলিশের অভিযান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি আভিযানিক দল সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর (ডাকঘর: সালদানদী) গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর (ডাকঘর: সালদানদী) গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি (ডাকঘর: শশীদল) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানে অংশ নেওয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালক ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয়কে ধারণ করে সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার