হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
সারাদেশ

দুই মাসে ধ্বসে পড়লো বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ 

দুই মাসে ধ্বসে পড়লো বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ 

বরগুনায় বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দুই মাসের মাথায় ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণে তদারকির অভাবে অনিয়মের কারণেই ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ জন্য বাস্তবায়ন সহযোগী বেসরকারি সংস্থা জাগোনারীকে দায়ী করছেন স্থানীয় অধিবাসীসহ সংশ্লিষ্টরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে জাগোনারী। আর ঠিকাদারদের দাবি, নকশায় ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।

নথিপত্র ঘেঁটে জানা যায়, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাকদোন নদী তীরবর্তী পোটকাখালী আশ্রয়ন প্রকল্পে দুর্যোগ ঝুঁকি প্রশমনের জন্য নির্মাণ করা হয় রিং বেড়িবাঁধ। বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এ কাজে ব্যয় হয় ১ কোটি ৪০ লাখ টাকা। কাজ বাস্তবানে সহযোগিতা করে স্থানীয় উন্নয়ন সংস্থা জাগোনারী। যথাযথ তদারকির অভাবে কাজে অনিয়মের কারণে বেড়িবাঁধ ও গাইড ওয়াল ধসে পড়েছে বলে দাবি স্থানীয়দের। এছাড়াও বেড়িবাঁধ নির্মাণের জন্য ৪০ শতাংশ মাটি দূর থেকে বহন করে আনার কথা থাকলেও তা করা হয়নি। স্থানীয়রা জানান, বাঁধের পাশের খাল খনন করে বেড়িবাঁধে মাটি দেয়া হয়েছে। এতে খুব অল্প সময়েই বাঁধ ও গাইড ওয়াল খালে ধসে পড়েছে। এছাড়াও ৬৫০ মিটার বেড়িবাঁধ নির্মাণের কথা থাকলেও পরবর্তীতে নির্মাণ করা হয়েছে ৬২৮ মিটার বেড়িবাঁধ। এজন্য জাগোনারীকে দুষছেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা।

পোটকাখালী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আল-আমিন বলেন, "গাইড ওয়াল পুরোটা যদি ভালোভাবে করত তাহলে ধ্বসে পড়তো না। ‌ বেড়িবাঁধ খুব নরমালভাবে করা হয়েছে, তাই পুরোটাই ধ্বসে গেছে। নরম মাটি বেড়িবাঁধে দেয়া হয়েছে। নরম মাটির পরিবর্তে যদি শক্ত মাটি দিতো তাহলে বেরিবাঁধ টেকসই হতো।"

মোঃ নান্নু নামের আরেক বাসিন্দা বলেন, "বেড়িবাঁধের কাজে যদি কর্তৃপক্ষ শক্তভাবে চেক দিত তাহলে কাজ ভালো হতো। এ কাজ করিয়েছে জাগোনারী। কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য ঠিকাদারকে জাগোনারীর চেক দেয়ার কথা, কিন্তু তা দেয়নি। জাগোনারী চেক দেয়নি বলে বাঁধের কাজ খারাপ হয়েছে, তাই ভেঙে গেছে।"

মোঃ বাবুল খান নামের অপর আরেক বাসিন্দা বলেন, "বেড়িবাঁধের মাটি খাল থেকে ভেকু দিয়ে তোলা হয়েছে। বেড়িবাঁধ ভাঙার কারণ হচ্ছে, খালে গর্ত করার কথা ছিল না। দূর থেকে মাটি এনে বেড়িবাঁধে দেয়ার কথা ছিল। খাল থেকে গর্ত করে মাটি উঠানোর কারণে সাপোর্ট না পেয়ে গাইড ওয়াল এবং বেড়িবাঁধ ভেঙে খালে পড়েছে।"

আশ্রয়ন প্রকল্পর বাসিন্দা নাসিমা বলেন, "ভাটায় যখন খাল শুকিয়ে গেছে তখন খালের মুখে বাঁধ দিয়ে খাল থেকে ভেকু দিয়ে মাটি তুলে বেড়িবাঁধে দেয়া হয়েছে। এভাবে বেড়িবাঁধ নির্মাণের কারণে আমরা যারা বেড়িবাঁধের পাশে বসবাস করছি, তাদের ঘর বৃষ্টির পানিতে তলিয়ে যায়। পানি যাওয়ার এখন আর কোন জায়গা নেই। দেড় কোটি টাকার কাজ হয়েছে। কিন্তু পানি নামার কোন পথ রাখা হয়নি। এখানে ড্রেন নির্মাণ করার দরকার ছিল। ড্রেন করা হলে পানি ড্রেন দিয়ে নেমে যেত।"

ঢলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান বাবুল মোল্লা বলেন, "বেড়িবাঁধ নির্মাণ নিয়ে জাগোনারীর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বেড়িবাঁধ ভেঙে গেছে। বেড়িবাঁধ নির্মাণে যে টাকা বরাদ্দ দেয়া হয়েছে, তা দিয়ে ওইরকম বেড়িবাঁধ তিনটা করা যায়। মূলত সমস্ত টাকা ব্যয় না করে তিন ভাগের দুই ভাগ আত্মসাৎ করা হয়েছে।"

এ বিষয়ে জাগোনারীর প্রধান নির্বাহী হোসেন-আরা হাসি বলেন, "বিশ্বাস খাদ্য কর্মসূচি (WFP) আমাদের মাধ্যমে অর্থ প্রাপ্তির চ্যানেল করে দিয়েছে। কাজটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে হবে। টাকা সরাসরি ইউনিয়ন পরিষদে দেয়া হয়েছে। কাজটির জন্য একটি টিম করা ছিল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কমিটির সভাপতি ছিলেন। তার সাথে এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিল। কাজ তারা বাস্তবায়ন করেছে। তারা কাজের মান দেখে রিপোর্ট দিয়েছেন তারপর ইউনিয়ন পরিষদ টাকা দিয়েছে।"

তবে কাজের মানের প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমিতো ইঞ্জিনিয়ার না। এটা ইঞ্জিনিয়াররা চেক করবে বলেছে। এগুলোর সব দায়িত্ব উপজেলা পরিষদ এবং ইঞ্জিনিয়ারদের। তবে কাজের মান অবশ্যই ভালো ছিল।"

কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে ঠিকাদার মোস্তফা জামান মিল্টন বলেন, "ডিজাইনে বেড়িবাঁধের শ্লোপ ১:৩ না দিয়ে ১:২ দেয়া হয়েছে। এজন্য বৃষ্টির পানি ফাঁকে ঢুকে কিছু অংশ খালে নেমে গেছে। বর্ষা মৌসুম শেষ হলে ভাঙ্গা অংশ মেরামত করে দেয়া হবে।"

এ বিষয়ে বরগুনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, "জাগনারী আমাদের জানিয়েছে, এই কাজটি সরকারি নিয়ম অনুযায়ী বাস্তবায়ন হবে। আমি তাদের টেন্ডার প্রক্রিয়ায় সহযোগিতা করেছি। কিন্তু কাজের গুণগত মান কিংবা প্লান অনুযায়ী কাজ হয়েছে কিনা এ সম্পর্কে জানি না। সাইনবোর্ডে বাস্তবায়নে আমাদের দপ্তরের নাম ব্যবহার করা হলেও, এ সম্পর্কে আমি আদৌ জানিনা। প্রকল্পটি ভিজিট করার জন্য আমাকে কখনো নেয়া হয়নি। এ সম্পর্কে আমার আদৌ ধারণা ছিল না। আর যেহেতু জাগোনারী কাজটা করেছে, এর দায়ভার তাদের উপর বর্তায়। এটা তো কোনো সরকারি প্রতিষ্ঠানের কাজ না যে সরকার এটার দায়ভার নেবে।"

এ বিষয়ে এলজিইডির বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, "রিং বেড়িবাঁধের বিষয়টি আমার নলেজে এসেছে। শুধুমাত্র প্রাক্কলন তৈরির সঙ্গে সদর উপজেলা প্রকৌশলী এবং তার দপ্তরের লোকজন জড়িত। এছাড়া কাজ বাস্তবায়নের কোন পর্যায়েই এলজিইডির কোন কর্মকর্তা জড়িত ছিল না। কাগজে-কলমে দপ্তরের নাম যে কেউ লিখতে পারেন। তবে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দপ্তরের কোন লোকজন ডাকা হয়নি এবং আমাদের কাছ থেকে কোন ক্লিয়ারেন্স নেয়া হয়নি। কোন ধাপেই আমরা জড়িত ছিলাম না"

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান প্রধান বলেন, "পোটকাখালীতে আমাদের বেড়িবাঁধের বাইরে কিছু বসতি রয়েছে। সেখানকার মানুষদের সুরক্ষার জন্য একটি বেসরকারি সংস্থা কাজ করেছে বলে আমরা জেনেছি। আসলে আমাদের কাছে যদি কোন টেকনিক্যাল সাপোর্ট চাওয়া হতো, তা দিতাম এবং এখনও দিতে রাজি আছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কোন সাপোর্ট কেউ ওইখানে নেয়নি। তাই এ বিষয়ে সম্পর্কে আমরা বিস্তারিত বলতেও পারছি না।

এ বিষয়ে ঢলুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ জিয়া মোল্লা বলেন, "বেড়িবাঁধ যে করছে, সব জাগোনারী করছে। পরিষদ কিছু জানে না। টোটাললি পরিষদ জানে না। কিন্তু পরিষদের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে। এই বিষয়ে টোটাললি পরিষদ জানে না। সব জানে জাগোনারী। জাগোনারী ছাড়া ওইখানে কেউ হাত দেয়নি।"

এ বিষয়ে ঢলুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন বলেন, "সার্বিক তত্ত্বাবধানে জাগোনারী ছিল। এখন জাগোনারী যদি বলে - তারা কিছুই জানে না, তা হবে না। জাগোনারী তত্বাবধায়ণে ছিল, জাগোনারী ইঞ্জিনিয়ারিং এ ছিল। জাগোনারী বিল ছাড় করার সময় আসছে। জাগোনারী সবসময় ছিল। এখন যদি তারা বলে - কিছুই জানি না, এটা ঠিক হয় না। আমার কাছে সবসময় জাগোনারী এসেছে। ঠিকাদার কখনোই আসেনি। জাগোনারীর মাধ্যমে এখানে সব কাজ হয়েছে। ইউনিয়ন পরিষদ শুধু বিল ছাড় করেছে।"

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "একটি বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে, সেটা অবশ্যই মেরামত যোগ্য। এটা মেরামত করবে বলেও আমরা জেনেছি। এর বাইরে কাজে অনিয়মের যে অভিযোগগুলো আপনার কাছে শুনলাম, এগুলো উপজেলা প্রশাসনের কাছে আসেনি। উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে, বেড়িবাঁধ ভেঙেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা এসে পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কমিটি জানিয়েছে, ঠিকাদারের জামানতের মাধ্যমে এটা সংস্কার করা হবে। এ বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।"

#বরগুনা # বেড়িবাঁধ 

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

১৮ নভেম্বর ২০২৬
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

১৮ নভেম্বর ২০২৬
লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড।

১৮ নভেম্বর ২০২৬
ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২৬
দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

তাপস কুমার ঘোষ
কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শাহীনুর রহমানকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শেখ শাহীনুর রহমান ওই গ্রামের মৃত শেখ মাছুম আলীর ছেলে।

কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শেখ শাহীনুর রহমানের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় নাশকতার অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গণপতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারের পর তাকে কালিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান ২১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩২ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ উচ্ছেদ অভিযানে ২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় ও ৩৬৫ মিটার পাইপলাইন জব্দ, ১৮৫ মিটার অবৈধ নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের আওতাধীন সরাইলের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক সজীব। ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’, ‘বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ২১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত ৩৬৫ মিটার (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ ও জব্দ এবং প্রায় ১৮৫ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া বিক্রয় কার্যালয় ও জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ

"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"

কাশেম হাওলাদার, বরগুনা প্রতিনিধি
"বরগুনায় বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত"
ছবি: সংগৃহীত

প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বরগুনার চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আরডিএফের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হাফসা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রূপ কুমার পাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাপস চন্দ্র বেপারী, সাবেক অধ্যক্ষ পাথরঘাটা মহাবিদ্যালয় জনাব জাহাঙ্গীর হোসেন, চরকগাছিয়া প্রগতি বিদ্যালয়ের এসএমসির সাবেক সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক মাস্টার, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন, নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম হায়দারসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আরডিএফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষ পর্বে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।

এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ

কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় বিজিবির যৌথ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়ার সালদানদী ও শশীদল সীমান্ত এলাকায় ৬০ বিজিবি ও পুলিশের অভিযান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে তালিকাভুক্ত ৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সালদানদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সুপরিকল্পিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি আভিযানিক দল সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত মানব পাচারকারীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর (ডাকঘর: সালদানদী) গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর (ডাকঘর: সালদানদী) গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. খোকন (৪৮), উত্তর আশাবাড়ি (ডাকঘর: শশীদল) গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের মো. খিরিজ মিয়ার ছেলে টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর (ডাকঘর: হরিমঙ্গল) গ্রামের ফয়েজ আহমেদের ছেলে আপন (৩৩)। পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযানে অংশ নেওয়া ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালক ঘোষিত ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই প্রত্যয়কে ধারণ করে সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার